সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
“হামরা ভাবিবাই পারিনাই যে, পুলিশ হামাক আসেহেনে কম্বলা দিবে”

“হামরা ভাবিবাই পারিনাই যে, পুলিশ হামাক আসেহেনে কম্বলা দিবে”

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে প্রায় ৮শত কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।প্রশাসন। শুক্রবার(১৮ জানুয়ারী) রাতে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান ও তার সহধর্মিনী হাসিনা আখতার। এসময় ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মূর্তজা সহ থানা উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার বলেন, আমাদের এই জেলায় শীতের প্রকোপ একটু বেশি, তাই আমি ঠাকুরগাঁও রোড এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। যাতে শীতার্ত মানুষেরা এই ঠান্ডায় একটু শান্তিতে থাকতে পারে। এদিকে কম্বল পেয়ে খুশি হয়ে সেই এলাকার বাসিন্দারা বলেন, ‍”হামরা ভাবিবাই পারিনাই যে, পুলিশ হামাক আসেহেনে কম্বলা দিবে” আল্লাহ পুলিশলার ভালো করোক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com