সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
মোংলা বন্দরের নৌযান বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক টাগ জাহাজ এম.টি সুন্দরবন

মোংলা বন্দরের নৌযান বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক টাগ জাহাজ এম.টি সুন্দরবন

মোংলা প্রতিনিধিঃ এ মাসেই মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযান বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক একটি টাগ জাহাজ। বন্দরে কোন বিদেশী জাহাজ কিংবা দেশীয় নৌযান দুর্ঘটনাকবলিত হলে সেটিকে উদ্ধার, বয়া ও জেটিতে বিদেশী জাহাজ বাঁধা এবং চ্যানেল দিয়ে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনারোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে কর্তৃপক্ষের ক্রয়কৃত নতুন এ টাগ (সাহায্যকারী/উদ্ধারকারী) জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা জানান, ৩৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়া থেকে এম,টি সুন্দরবন নামক টাগ জাহাজটি আনা হচ্ছে। ইতিমধ্যে পূর্ব মালয়েশিয়ার শিবু এলাকায় জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৪২ টন ক্ষমতা সম্পন্ন টাগ জাহাজটি নির্মাণ করেছে মালয়েশিয়ার কাইবুক শিপ ইয়ার্ড। নব নির্মিত জাহাজে কোন ধরণের ক্রুটি বিচ্যুতি রয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন বন্দরের হারবার মাষ্টার নেতৃত্বাধীন কর্তৃপক্ষের একটি টিম। জাহাজের সব কিছু ঠিকঠাক থাকলেই আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই জাহাজটি মোংলা বন্দরে পৌছাবো বলে জানিয়েছেন হারবার মাষ্টার দুরুল হুদা। বন্দর ব্যবহারকারী ইউনিক মেরিটাইম লি: ব্যবস্থাপনা পরিচালক শেখ বদিউজ্জামান টিটু বলেন, উদ্ধারকারী এ টাগ জাহাজটি আরো আগেই ক্রয়ের প্রয়োজন ছিল, দেরীতে হলেও কর্তৃপক্ষ টাগটি সংযোজন করায় বন্দরে জাহাজ আনা নেয়ার ক্ষেত্রে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, এম,টি সুন্দরবন নামক অত্যাধুনিক যে টাগ জাহাজটি ক্রয় করা হয়েছে তা দিয়ে বন্দর চ্যানেলের সার্বিক অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। ফলে দুর্ঘটনা থেকে রেহাই পাবে দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজ। এছাড়া দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে দুর্ঘটনাকলিত জাহাজ ও নৌযান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com