বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
ঢাকাই সিনেমার নতুন জুটি রাশেদ-সারা জেরিন

ঢাকাই সিনেমার নতুন জুটি রাশেদ-সারা জেরিন

বিনোদন ডেস্কঃ নতুন বছরের প্রথম সপ্তাহেই শেষ হলো ‘নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রের সম্পূর্ণ শ্যুটিং। আর এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকাই সিনেমায় অভিষেক হবে নয়া জুটি রাশেদ প্রহর ও সারা জেরিনের। ত্রিভূজ প্রেমের এই সিনেমায় আরেক চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল । এরই মধ্যে নিশ্চুপ ভালবাসা” ছবিটি মুক্তি পাওয়ার আগেই দর্শকদের মাঝে আলোচনার ঝড়।

হৃদয় দোলানো প্রেমের গল্পের ‘নিশ্চুপ ভালোবাসা’  চলচ্চিত্রটির ৫টি গানই দর্শকদের পছন্দ হবে, এমনটাই দাবি করছেন নির্মাতা রুবেল মাহমুদ। কিশোর রাব্বানীর চিত্রনাট্যে এই সিনেমাটি প্রযোজনা করেছেন রাশেদ খান। ইঞ্জিনিয়ার প্রহর এর চরিত্রে রাশেদ প্রহর ও নিঝুম চরিত্রে অভিনয় করেছেন সারা জেরিন।

আরো অভিনয় করেছেন রাশেদ খান, রিপন গাজী, নূর হোসেন চার্লি, উত্তম অধিকারী, সরল হাসমত সহ অনেকেই। জি হুজুর, তোর জন্য মন কান্দে, অন্য রকম ভালোবাসা, রোমিও ২০১৩ সিনেমাগুলোতে সাইমন সাদিক ও বাপ্পি চৌধুরীর সাথে সারা জেরিনের রসায়ন মুগ্ধ করেছিল সিনেপ্রেমীদের। এইবার, দেখার পালা রাশেদ প্রহর সাথে সারা জেরিনের রসায়ন কতটুকু মুগ্ধ করবে দর্শকদের।

২০১৩ সালে ৭১ এর গেরিলা দিয়ে পথ চলা অভিনেতা রাশেদ প্রহর। টালিউডের ব্লকবাস্টার মুভি “বারমাস্যা” মুভি মুক্তি পায় । আরো কিছু মুভিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছে নবাগত ভাবে ঢালিউডে কিছু মুভি তে চুক্তি সাক্ষর ও করেছেন তিনি। নিশ্চুপ ভালোবাসা নামক মুভি ফেব্রুয়ারীতে সেন্সর বোডে জমা দেওয়া হবে।এমন একজন অভিনেতা জানান আমি কোনো সুপারস্টার হওয়ার জন্য চলচ্চিত্রে আসিনি এসেছি সবার ভালোবাসা পেয়ে একজন ভালো অভিনেতা হওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সত্যিই ভালোবাসা মহান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com