সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের পৃথক অভিযানে সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা, চামড়া ও ৩টি ট্রলারসহ পৌনে ২ কোটি পোনা জব্দ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা, চামড়া ও ৩টি ট্রলারসহ পৌনে ২ কোটি পোনা জব্দ

মোংলা প্রতিনিধিঃ মোংলার সুন্দরবনের আমবাড়িয়া এলাকা থেকে হরিণের মাথা, চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে : আল মাহমুদ জানান, কোস্ট গার্ডের হাড়বাড়িয়া ষ্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৮কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ১টি চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংস, মাথা ও চামড়া রবিবার দুপুরে বনবিভাগের জোংড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো : শাহিন কবির। শাহিন কবির আরো বলেন, কোস্ট গার্ডের উদ্ধার করে দেয়া হরিণে মাংস, চামড়া ও মাথা মাটি চাপা দেয়া হয়েছে।
এদিকে কোস্ট গার্ডের নলিয়ান আউট পোস্টের সদস্যরা রবিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের শিবসা নদী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ট্রলারসহ ১ কোটি ৭২ লাখ ফাইসা মাছের পোনা জব্দ করেছে। জব্দকৃত ট্রলার ও পোনার মূল্য ৪ কোটি চৌষট্টি লাখ টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা আল মাহমুদ। জব্দকৃত ট্রলার ও মাছের পোনা খুলনার দাকোপ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com