মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শহীদ মিনারে সুরকার বুলবুলের মরদেহ

শহীদ মিনারে সুরকার বুলবুলের মরদেহ

ডেস্ক নিউজঃ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনারও প্রদান করা হবে এ মুক্তিযোদ্ধা শিল্পীকে।

জানা গেছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবার  সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের জনসাধারণ। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তার মরদেহ নেওয়া হবে এফডিসি প্রাঙ্গণে। এরপর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।

উল্লেখ্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাব নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com