সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চমকে দিলেন কিম জং উনের ‘গার্লফ্রেন্ড’!

চমকে দিলেন কিম জং উনের ‘গার্লফ্রেন্ড’!

বলা হয়ে থাকে যে, উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যজনক নারী তিনি। শোনা গিয়েছিল তাকে হত্যাও করা হয়েছে।

কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ায় হাজির হয়েছেন কিম জং উনের সাবেক বান্ধবী হিয়ন সং উল।

জানা যায়, তার একটি ব্যান্ড রয়েছে। উইন্টার অলিম্পিকের আগেই তার আবির্ভাব হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দুই কোরিয়ার সম্পর্কের অবনতির পর এই প্রথম উত্তর কোরিয়ার কোন হাইপ্রোফাইল ব্যক্তি হাজির হলেন সিওলে।

কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়েছে, হিয়ন সং উলের নিজের একটি আর্ট ট্রুপ রয়েছে। আর সেই ট্রুপের তদারকি করতেই সিওলে পৌঁছেছেন তিনি। তাকে দেখেই ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করেন।

তবে মিডিয়ার সামনে মুখ খোলেননি তিনি। এমনকি দক্ষিণ কোরিয়ায় তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়।

৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উইন্টার অলিম্পিক। সিওলের রেল স্টেশনে পৌঁছতেই তিনি ১৫০-২০০ জন বিক্ষোভকারীকে দেখেন। যদিও তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি।

এমনকি কিম জং উনের ছবি পুড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করা হয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com