সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
হরিপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হরিপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়েরহরিপুর উপজেলার মিনাপুরসীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে জেনারুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত জেনারুলহরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাত্রে জেনারুলসহ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১ এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে। এসময় ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় জেনারুল গুলিবিদ্ধ হয়ে তারকাটার ওপারে ভারতীয় ভূখন্ডে ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা পালিয়ে আসে। ৪২ বিজিবি’রকারিগাঁও কোম্পানী কমান্ডার এনামুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জেনারুলের লাশ আইনী প্রক্রিয়া শেষে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে। লাশ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১ এস নং সীমান্ত  এলাকায় তারকাটার ওপারে ভারতীয় ভূখন্ডে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার বিষয়টি ৪২ বিজিবি’র কোম্পানী কমান্ডার এনামুল হক আমাদের নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com