সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মুদি ব্যবসায়ীর

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মুদি ব্যবসায়ীর

নাজমুল হোসেন, নীলফামারীঃ নীলফামারীতে ট্রাকের ধাক্কায় জামিয়ার রহমান (৬০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা সদরের নীলফামারী-রামগঞ্জ সড়কে টুপামারী ইউনিয়নের সামসুল হক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামিয়ার রহমানের বাড়ি জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুরে জলঢাকা থেকে ব্যাটারিচালিত ভ্যান যোগে নীলফামারী শহরের দিকে আসছিলেন জামিয়ার রহমান। এসময় রামগঞ্জ সড়কে সামছুল হক অটো রাইস মিলের সামনে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছেন।পুলিশের এই কর্মকর্তা অারও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক খলিলুর রহমানকে (৫০) আটক করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com