সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্বপন দাস, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানুপর ইউনিয়নে ট্রাকের চাপায় তৈয়ব আলী(৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঐ ইউনিয়নের পল্লী বিদ্যুৎ নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান। নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ার গেদেলার ছেলে। আহত ব্যক্তি একই ইউনিয়নের প্রশন্ন কুমারের ছেলে জগদিস(৩২)। ফায়ার সর্ভিস জানায়, কাজ শেষে করে বাসার দিকে যাচ্ছিলেন তৈয়ব ও জগদিস । এসময় পল্লী বিদ্যুৎ এলাকায় লিয়ন এন্টাপ্রাইজ নামের একটি বালুর ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় তৈয়ব। পরে ফায়ার সার্ভিসের লোকের আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com