সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আখানগরে প্রধান শিক্ষকের বরখাস্তের দাবীতে মানববন্ধন!

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আখানগরে প্রধান শিক্ষকের বরখাস্তের দাবীতে মানববন্ধন!

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পর টাকা আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগ তুলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামানের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসি।

রবিবার দুপুরে (২টায়) বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবিভাবক ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল করিম, স্থানীয় বাসিন্দা রশিদুল হক, গোলাম রব্বানী ও লাইলি বেগম বক্তব্য দেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামান বিভিন্ন সময়ে উন্নয়নমূলক প্রকল্পের টাকা ও ভূয়া অভিভাবক তৈরি করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলন করে গোপনে আত্মসাৎ করেছেন। তাই এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে এ বিদ্যালয় থেকে বরখাস্তের দাবি জানান তারা।

মানবন্ধন চলাকালে প্রধান শিক্ষক সেফাউল জামান বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তবে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানিয় কয়েকজন মাতব্বর তাদের স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের কয়েকজন অবিভাবকদের সাথে নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণই মিথ্যা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com