সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় পানির অভাবে ২শ ৫০একর জমির চাষাবাদ বন্ধ রয়েছে

আগৈলঝাড়ায় পানির অভাবে ২শ ৫০একর জমির চাষাবাদ বন্ধ রয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ চলতি ইরি-বোরো মৌসুমে পানি সেচ সংকটের কারণে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ইরি ব্লকের কমপক্ষে ২শ ৫০একর জমির চাষাবাদ বন্ধ রয়েছে। ফলে ওই সকল ব্লকের জমির মালিক ও চাষিরা তাদের পরিবারের খাদ্য যোগান নিয়ে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পরেছেন। তবে এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগের কাছে সঠিক কোন তথ্য নেই, নেই কোন মাথা ব্যাথা। ক্ষতিগ্রস্থ চাষিরা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা থেকে ভদ্রপাড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খালে দীর্ঘদিন যাবত খনন না করায় তা ভরাট হয়ে যায়। এর ফলে গৈলা গ্রামের ইরি ব্লক ম্যানেজার সিরাজ সরদার, শুকলাল মন্ডলের ব্লকের প্রায় একশত জমির ইরি-বোরো চাষাবাদ চলতি বছর বন্ধ হয়ে গেছে। এর সাথে চলতি মৌসুমে একই এলাকার আরেক ব্লক ম্যানেজার সেলিম সরদারেরও ইরি ব্লকটি পানির অভাবে সব জমি চাষাবাদ করতে পারেনি। স্যালো ও পুকুরের পানি দিয়ে কিছু জমি চাষাবাদ করছে। ওই ব্লকের প্রায় ৪০ একর জমি চাষাবাদ বন্ধ রয়েছে। এছাড়াও আশপাশের ব্লকগুলোতেও সেচ সংকট তীব্র আকার ধারন করেছে। ওই এলাকার আবু সায়েদ, বাবুল সরদার ও জসিম সরদারেরও ব্লকের পানির প্রায় একশত একর জমি চাষাবাদ বন্ধের রয়েছে। ফলে ওই সকল ব্লকের দুই শতাধিক চাষিরা তাদের জমিতে কোন ফসল ফলাতে না পারায় তাদের পরিবার সদস্যদের সারা বছরের খাদ্য সংকট নিয়ে চরম সমস্যায় পরতে হচ্ছে। শিশু-কিশোরেরা শুকিয়ে যাওয়া খালে এখন মাছ ধরছে। এ কারণে উপজেলা কৃষি অফিসের উৎপাদনের লক্ষমাত্রা দরে রাখাও সম্ভব নয়। উপজেলার প্রায় সব খালে পানি নেই। গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল খালে পানি সংকটের সত্যতা স্বীকার করে বলেন, খালে পলি পরে খাল ভরাট হয়ে গেছে। যার কারনে পানি সংকট দেখা দিচ্ছে। তার আওতায় শুধু মাত্র ৭ হেক্টরের জমির চাষাবাদ বন্ধ রয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খালে ইরি-বোরো চাষাবাদের সময় খালে বাধ দেয়া হয়েছিল তা কেটে দেয়া হয়েছে। পলি পরে খাল ভরাট হয়ে গেছে। খাল কাটা প্রয়োজন বলে তিনি জানান। পানির অভাবে ওই এলাকা প্রায় ১৫০একর জমিতে চলতি ইরি-বোরো চাষাবাদ হচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com