রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ: আজ থেকে ১০০ দিনের ক্ষণগণনা শুরু

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ: আজ থেকে ১০০ দিনের ক্ষণগণনা শুরু

ক্রীড়া ডেস্কঃ আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেই বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা।

জানা গেছে, এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরার আক্ষেপ ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। কারণ ১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছে ইংল্যান্ড। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি তারা।

আরো জানা গেছে, ইংলিশদের কাছে ১০০ দিনের ক্ষণগণনাও বড় একটি উপলক্ষ।

এদিকে অবকাঠামোগত প্রস্তুতি আগেই সেরে ফেলেছে আয়োজকরা। এখন ২২ গজের লড়াই শুরুর অপেক্ষা।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com