সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলান সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকজয়ী পলান সরকার। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি মারা যান। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

বইপড়ার এমন আন্দোলন গড়ে তোলার জন্য তাকে ২০১১ সালে একুশে পদকে ভূষিত করা হয়।

গ্রামের পথে ঘুরে নিজের টাকায় কেনা বই পাঠকের বাড়ি পৌঁছে দিতেন পলান সরকার। এভাবে প্রায় ৩০ বছর তিনি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেছেন।

পলান সরকারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউশা গ্রামে। পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। তবে দেশব্যাপী তিনি পলান নামেই পরিচিতি পেয়েছেন।

বইয়ের প্রতি তাঁর ভালোবাসার জন্য দেশের জাতীয় দৈনিকগুলোতে তাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। তাকে নিয়ে ‘সায়াহ্নে সূর্যোদয়’ নামে একটি নাটক তৈরি হয়েছে।

১৯২১ সালে জন্ম নেয় এই বই পাগল গুণী ব্যক্তিটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com