রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

দেশসেরা ওপেনারকে শুভেচ্ছায় ভাসাল আইসিসি-লর্ডস গ্রাউন্ড

দেশসেরা ওপেনারকে শুভেচ্ছায় ভাসাল আইসিসি-লর্ডস গ্রাউন্ড

ক্রীড়া ডেস্কঃ দেশসেরা ওপেনার তথা দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের জন্মদিন আজ। এদিন ৩০ বছরে পা দিয়েছেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করা এই তারকা। গত রাত থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। জাতীয় দলের সতীর্থ মুশফিক-সৌম্য-মুস্তাফিজদের পাশাপাশি তাকে শুভেচ্ছায় ভাসিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনকী লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। এই লর্ডসেই ঘোষণা দিয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম; নাম তুলেছিলেন অনার্স বোর্ডে।

তামিমকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে আইসিসি লিখেছে, ‘১২ হাজার ৪০০ আন্তর্জাতিক রান, ২১ আন্তর্জাতিক সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করেছেন। শুভ জন্মদিন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল!’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com