রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

দাম্পত্য জীবনের জন্য দোয়া চাইলেন মিরাজ

দাম্পত্য জীবনের জন্য দোয়া চাইলেন মিরাজ

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের ৬ষ্ঠ আসরে ব্যাট হাতে ইনিংস শুরু করতে দেখা গেছে তাকে, এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় দলের তারকা অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তারই শহরেরই মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরে দেশবাসীর কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘরোয়া পরিবেশে তাদের আকদ সম্পন্ন হয়। পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে স্ত্রীর সঙ্গে ছবি দেন মিরাজ। এর ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। আজ আমি জীবনের দ্বিতীয় ইনিংসে যাত্রা শুরু করলাম। নতুন জীবনের শুরুতেই আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি। যেন সর্বদা আমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।

জানা গেছে, কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে ৬ বছরের প্রেমের সম্পর্ক মিরাজের। দুজনেই থাকেন খুলনায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com