রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

আজ রাজস্থানের মুখোমুখি সাকিবের হায়দরাবাদ

আজ রাজস্থানের মুখোমুখি সাকিবের হায়দরাবাদ

ক্রীড়া ডেস্কঃ আইপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ছয় উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া গেলবারের ফাইনালিস্টরা।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে চোটের কারণে খেলেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন ভুবনেশ্বর কুমার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিরতে পারেন কেন উইলিয়ামসন।

প্রথম ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালসও। কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ১৪ রানে পরাজিত হয়েছে তারা। তাই তাদেরও জয়ে ফেরার মন্ত্র এই ম্যাচ।

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিশ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল এবং সন্দ্বীপ শর্মা।

রাজস্থান রয়্যালস : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার ,সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপথি, কে গোথাম, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাট এবং ধাওয়াল কুলকারনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com