সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৮তম নিউইয়র্ক বইমেলা জুনে

২৮তম নিউইয়র্ক বইমেলা জুনে

ফাইল ছবি

শিল্প-সাহিত্য ডেস্কঃ আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ২৮তম নিউইয়র্ক বইমেলা।

শুক্রবার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর ১৪-১৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮-তম নিউইয়র্ক বাংলা বইমেলা।

তিন দিনব্যাপী এই বইমেলায় এবারেও বাংলাদেশ ও পশ্চিম বাংলার সেরা লেখক, প্রকাশক ও শিল্পীরা যোগ দেবেন। এছাড়া উত্তর আমেরিকা ও বহির্বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলা ভাষী লেখক ও সাহিত্যপ্রেমী উপস্থিত থাকবেন।

এবছর বইমেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। প্রতিবছরের মতো এবারেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একজন লেখককে মুক্তধারা/জেএফবি পুরস্কার প্রদান করা হবে।

এই পুরস্কারের মূল্যমান ২,০০০ মার্কিন ডলার। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে একজন সেরা প্রদর্শনী ও ব্যবস্থাপনা নৈপুণ্যের জন্য মুক্তধারা/কথাপ্রকাশ পুরস্কারে ভূষিত হবেন। এই পুরস্কারের মূল্যমান বাংলাদেশি অর্থে ৫০ হাজার টাকা। এছাড়া এবছর প্রথমবারের মতো উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি লেখকদের ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘সেরা গ্রন্থ’ আলাদাভাবে পুরস্কৃত হবে। এই পুরস্কারের মূল্যমান ৫০০ ডলার।

মেলা বসবে জ্যাকসন হাইটসের পি এস ৬৯ হাই স্কুলে। শুক্রবার, ১৪ জুন অনুষ্ঠিত হবে বইমেলার ঐতিহ্যিক আনন্দ শোভাযাত্রা, যা ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে শেষ হবে বইমেলা প্রাঙ্গণে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com