রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

৭১ বলে সৌম্যর সেঞ্চুরি

৭১ বলে সৌম্যর সেঞ্চুরি

ক্রীড়া ডেস্কঃ ডিপিএলে আজ লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস খেললেন বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ওপেনার সৌম্য সরকার। ৩৯ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ৭১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষমেশ ৭৯ বলে ১০৬ রান করে আউট হন আবাহনী লিমিটেডের এই ওপেনার।

সৌম্য এই ইনিংসটি সাজান ১৫টি চার ও ২টি ছক্কা দিয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সৌম্যর এটি পঞ্চম সেঞ্চুরি। ওপেনিং জুটিতে জহুরুল ইসলাম ও সৌম্য সরকার ১৬৯ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৭৫ রানে আউট হয়ে যান জহুরুল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জ। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেএসপির সংগ্রহ ৩৮.৩ ওভারে ৩ উইকেটে ২৬৫ রান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com