সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শীতের প্রকোপ বাড়ছে…

শীতের প্রকোপ বাড়ছে…

দেশজুড়ে শীতের প্রকোপ কিছুটা কমেছিল। মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত শীতের যে দাপট চলেছে, তার বিস্তার অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। তবে শনিবার থেকে নতুন করে শীত বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রবিবার থেকে সারা দেশের তাপমাত্রা কম-বেশি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এর ফলে আজ সারা দেশে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা দুই এক ডিগ্রি কমতে পারে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com