বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মোরেলগঞ্জে মস্তিষ্ক বিকৃত নারীর লাশ উদ্ধার

মোরেলগঞ্জে মস্তিষ্ক বিকৃত নারীর লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে কহিনুর বেগম (৪০) নামের এক মস্তিষ্ক বিকৃত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ৩টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল খালের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

কহিনুর বেগম পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার বি. ধারসাগর গ্রামের শাহ আলম খানের স্ত্রী।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, কহিনুর বেগম গত দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি গত শনিবার রাতে ঔষধ খাওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে আজ বেলা ৩টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের পড়পরী গ্রামের পল্লীমঙ্গল খালের তীর থেকে কহিনুরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

তিনি জানান, গভীর রাতের আধারে খালের সাঁকো পাড় হতে গিয়ে কহিনুরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com