সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আগ্নেয়গিরি দেখতে গিয়ে ৭০ ফুট গর্তে পড়েও বেঁচে ফিরলেন যুবক

আগ্নেয়গিরি দেখতে গিয়ে ৭০ ফুট গর্তে পড়েও বেঁচে ফিরলেন যুবক

নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর এক সদস্য হাওয়াই কিলওয়া আগ্নেগিরি দেখতে গিয়ে ৭০ ফুট গভীর একটি গর্তে পড়ে যান। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে উঁচু থেকে পড়ে যাওয়ার ফলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, আগ্নেয়গিরি দেখতে গিয়ে নিরাপত্তা বেষ্টনি অতিক্রম না করার নির্দেশনা দেখেও সেটা পার হন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তিনি নিচে পড়ে যান। দমকল বাহিনীর চেষ্টায় পরে তিনি গর্ত থেকে উঠে আসতে পেরেছেন।

যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলা হচ্ছে, পড়ে যাওয়ার ফলে ওই সেনা সদস্যের গুরুতর আঘাত লেগেছে। দড়ি বেয়ে উঠে আসতে হয়েছে তাকে।

নিরাপত্তা বেষ্টনি অতিক্রম না করার ব্যাপারে সাইনবোর্ডের পাশাপাশি গ্রিল দিয়ে ঘিরেও দেওয়া ছিল সেই স্থান। তবে ওই ব্যক্তি সেসব উপেক্ষা করেছিলেন। গর্তের মধ্যে কেউ একজন পড়ে যাওয়ার ব্যাপারে জানতে পেরে তাৎক্ষণিকভাবে উদ্ধারের ব্যবস্থা করা হয়। দমকল বাহিনী এসে রাত ৯টা নাগাদ তার অবস্থান নিশ্চিত হয়। দমকল বাহিনীর চেষ্টায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com