সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুপুরে বিএফডিসিতে সুবীর নন্দীর শেষকৃত্য

দুপুরে বিএফডিসিতে সুবীর নন্দীর শেষকৃত্য

ভিশন বাংলা ডেস্ক: বিএফডিসিতে বহু সময় কাটিয়েছেন সদ্যঃপ্রয়াত সুবীর নন্দী। তাই শেষ বিদায় দিতে এফডিসিতে তার মরদেহ নেওয়া হবে। এখানে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও ভক্ত-অনুরাগীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন।

সুবীর নন্দীর মরদেহ এফডিসিতে আনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অপূর্ব রানা।

জানা গেছে, সেখান থেকে তাঁর মরদেহ রামকৃষ্ণ মিশনে নেওয়া হবে। এরপরে দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সংগীতশিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com