সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষার্থীদের রবীন্দ্রনাথের আদর্শে গড়ে উঠার আহবান ঢাবি ভিসির

শিক্ষার্থীদের রবীন্দ্রনাথের আদর্শে গড়ে উঠার আহবান ঢাবি ভিসির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বাঙালি জাতি সত্তার বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য অবদান রেখে গেছেন।  তাঁর সৃষ্টিশীল কাজ, চিন্তাভাবনা ও দর্শন বর্তমান বিশ্বেও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের আদর্শ ও দর্শন অনুসরণ করে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যনিষ্ঠ হতে শেখায় উল্লেখ করে তিনি বলেন, মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনও তথ্যের বিকৃতি ঘটান না এবং অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন না।

আজ বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন।বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে ‘মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল।  এসসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও সংগীত বিভাগের চেয়ারপার্সন মিসেস টুম্পা সমদ্দার উপস্থিত ছিলেন।  আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com