মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এটি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এটি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা এটি এম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান।

জানা গেছে, আজ সোমবার সকালে তাঁর মেয়ে কোয়েলের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান কোয়েল আহমেদ।

চেক প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটি এম শামসুজ্জামান। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত ১১টার দিকে তাঁকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার আরো অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে। এর পর থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি।

মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে কয়েক ঘণ্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গতকাল শনিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকায় লাইফ সাপোর্ট যন্ত্র খুলে নেওয়া হয়েছে। তবে এখনও তিনি বিপদমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com