সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভারতের পশ্চিমবঙ্গে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

ভারতের পশ্চিমবঙ্গে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: স্ত্রী নীতুর পরকীয়া নিয়ে কানাঘুষা চলছিল কয়েকদিন ধরেই। স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমে মজেছিলেন স্ত্রী।

বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা। সোমবার স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল  তাই নয়, একেবারে অভিভাবকের মতোই ‘বিদায়’দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।

নীতু ও সবলুর এক মেয়ে। মাথা পেতে তার দায়িত্ব নিয়েছেন আসানসোলের গোপালপুরের ওই যুবক। ঘটনাটি গোপনে ঘটেছে। তাই আত্মীয়স্বজন,  প্রতিবেশী কেউই জানতে পারেনি বিয়ের কথা।

আইন ও সমাজ এ ঘটনা মেনে নেবে না জেনেও বিয়েতে রাজি হন নীতু। কিন্তু এমন ঘটনা কী আর চাপা থাকে! নীতু ও সুনীলের বিয়ের ছবি ও ভিডিও রেকর্ড হয়ে যায়। দ্রুত ছবি ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com