রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

পুলিশের সঙ্গে গোলাগুলি: পদ্মা নদীতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় পানিতে ডুবে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত ভোর রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম মো. আমিন (৩৫), নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকায় তার বাড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানায়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা আছে। এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।

ওসি আরো বলেন, রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। গোলাগুলি শেষে পুলিশি তল্লাশিতে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com