রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অধ্যক্ষের বাসায় তরুণীর ঝুলন্ত লাশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
অধ্যক্ষের বাসায় তরুণীর ঝুলন্ত লাশ
প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বাসা থেকে উম্মে হাবিবা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে চান্দগাঁও আবাসিকের বি-ব্লকে ৩ নম্বর সড়কের অধ্যক্ষ নুরুল আলমের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উম্মে হাবিবা চকরিয়ার বদরখালী শহরিয়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে। তিনি অধ্যক্ষ নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, দুপুরে অধ্যক্ষ নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয় উম্মে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সেখানে বিছানার উপরে তার হাতে লেখা একটি সুইসাইড নোট পেয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com