সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এক বছর করা হল তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ

এক বছর করা হল তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ

ডেস্ক রিপোর্ট: নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারত সরকার গত মাসে দেশটিতে থাকার জন্য তিন মাসের অনুমতি দিয়েছিল।

তিনি টুইটারে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে তা বাড়িয়ে এক বছর করার অনুরোধ করেছিলেন। অবশেষে তার সেই অনুরোধ রাখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার কর্তৃপক্ষ তার ওই আবেদন মঞ্জুর করে। বাংলাদেশি বংশোদ্ভূত এ সুইডেনের নাগরিক ২০০৪ সাল থেকেই তার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন।

ভারতে নির্বাসিত ৫৬ বছর বয়সী এ বাংলাদেশি লেখিকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা টুইটার বার্তাটি পাঠকের জন্য তুলে ধরা হলো- সম্মানিত অমিত শাহজি, আমার ভিসার মেয়াদ বাড়ানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাঁচ বছরের ভিসা চেয়ে পেয়েছিলাম মাত্র তিন মাসের। আপনার জন্য তা পরে মেয়াদ বাড়িয়ে এক বছরের করা হয়।

এখন ভারতই আমার একমাত্র আবাস। আমি নিশ্চিত আপনারা আমাকে রক্ষা করবেন।

ইসলামবিরোধী লেখার জন্য ১৯৯৪ সালে ইসলামী দলগুলোর হত্যার হুমকিতে দেশ ছাড়ার পর আর বাংলাদেশে ফিরেননি বিতর্কিত এ লেখিকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com