রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

১৪২ বছরের প্রথা ভাঙছে টেস্ট ক্রিকেট

১৪২ বছরের প্রথা ভাঙছে টেস্ট ক্রিকেট

সীমিত ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের পোশাকের পেছনে নাম ও নম্বর থাকলেও টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের পোশাকে আদি ব্যাপারটিই ধরে রাখা হয়েছিল এত দিন। এবার টেস্টেও জার্সির পেছনে নাম ও নম্বর লেখা শুরু হচ্ছে। আসছে অ্যাশেজ সিরিজেই এটি দেখা যাবে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশেই খেলোয়াড়দের জার্সিতে নম্বর ব্যবহার করা হয়। এটি এবার চলে আসছে টেস্ট ক্রিকেটে। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরুর পর অনেক ব্যাপারেই পরিবর্তন এসেছে। কিন্তু পোশাকের ব্যাপারে ১৪২ বছরের প্রথা কেউ ভাঙতে চায়নি। দিনরাতের টেস্ট ও গোলাপি বল সংযোজনের পর জার্সির পেছনে নাম ও নম্বর হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। আগামী ১ আগস্ট থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট থেকেই দুই দলের খেলোয়াড়দের জার্সির পেছনে নাম ও নম্বর লেখা শুরু হবে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com