রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হচ্ছেন জন্টি রোডস?

ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হচ্ছেন জন্টি রোডস?

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস ফিল্ডিংকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ক্রিকেটের মাঠে এক সময়ে পাখি হয়ে উড়তেন তিনি। আর সেই জন্টি রোডস ভারতের জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে জন্টি রোডসের। এর আগে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কোচিং করিয়েছেন।

জন্টি রোডস ভারতের ফিল্ডিং কোচ হওয়ার আবেদন করেছেন, এই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোডসই ভারতের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে সবার আগে। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে, তার মতো ক্রিকেট ব্যক্তিত্বকে জাতীয় দলের ফিল্ডিং কোচ করা হলে ভালো হবে ভারতীয় ক্রিকেটারদের জন্য।

এদিকে ভারতের ক্রিকেট দলের ফিল্ডিং কোচ বাছাইয়ের সময়ে বর্তমান ফিল্ডিং কোচ আর শ্রীধরের নাম বিবেচিত হবে। কিন্তু, কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি জন্টিকেই প্রাধান্য দেবেন বলে মনে করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com