রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

মাশরাফিকে অবসর না নেওয়ার অনুরোধ মালিঙ্গার

মাশরাফিকে অবসর না নেওয়ার অনুরোধ মালিঙ্গার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার ইতি টানবেন ইয়র্কর স্পেশালিষ্ট লাসিথ মালিঙ্গা। সে লক্ষ্যে ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগের দিন বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি ইস্যুতে মকথা বলেন তিনি, ‘তোমাদের ক্যাপ্টেন মাশরাফি যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এভাবে আরও এক-দেড় বছর খেলার সামর্থ্য আছে তার।’

মূলত বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মাশরাফির অবসর প্রসঙ্গ ওঠে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন মালিঙ্গা।

এর আগে তিনি মাশরাফির ভূয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ভালো করতে হয়, সেটি আপনাকে বুঝতে হবে। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। আমি মনে করি, দেশের জন্য আরও এক-দেড় বছর খেলতে পারে ও। টাইগার ক্রিকেটের জন্য স্পেশাল কিছু করেছে সে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com