রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মিরপুরে জঙ্গিবিরোধী অভিযানে পাঁচজন আটক, ৩ পুলিশ আহত

মিরপুরে জঙ্গিবিরোধী অভিযানে পাঁচজন আটক, ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে ওই দুই নারী ও তিন পুরুষকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা দেশী অস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় জঙ্গি নেতা আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। জঙ্গিদের হামলায় আহত হয় পুলিশের তিন সদস্য।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার এসপি মো. মাহিদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা।

অভিযানে আটকরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া  ও আহম্মদ আল। নারী দুজনের নাম হলো সালমা আহমেদ (৫০) ও আসমা ফেরদৌস রিফা (২৫)। তাঁদের মধ্যে জাকারিয়া ও সালমা স্বামী-স্ত্রী, অন্যরা তাঁদের সন্তান।

জঙ্গিদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করতে বাধ্য হয়।

জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়। একজন সন্দেহভাজন জঙ্গি (জাকারিয়া) গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com