রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিয়ের অনুষ্ঠানে ঢুকে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা

বিয়ের অনুষ্ঠানে ঢুকে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মগবাজারে হাতিরঝিল সংলগ্ন প্রিয়াঙ্কা শুটিং স্পটে একটি বিয়ের অনুষ্ঠানে সজিব নামের এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবা তুলা মিয়ার মৃত্যু হয়েছে। ছুরির আঘাতে আহত হয়েছেন কনের মা। আটক করা হয়েছে ওই যুবককেও।

১ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনের ওই বিয়ের অনুষ্ঠানে ঢুকে সেই যুবক হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। তুলা মিয়া এই শুটিং স্পটের কেয়ারটেকার ছিলেন।

এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে। তখন দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে কনের বাবাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় কনের মাকে।

তবে তখনই সে যুবককে পুলিশ আটক করে বলে জানান ওসি। তিনি আরো জানান, ওই যুবকের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মারধরে ঘাতক যুবকও আহত হয়েছে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com