মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘নারীর স্তনে হিন্দু-মুসলিম দেখেন না?’

‘নারীর স্তনে হিন্দু-মুসলিম দেখেন না?’

বিনোদন ডেস্ক: জোমাটোর মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক গ্রাহক। তারই প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে মন্তব্য করে অমিত শুক্লার পুরনো কিছু টুইটের ভিত্তিতে তাকে একহাত নিলেন স্বস্তিকা। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, নারীদের স্তন নিয়ে যখন এ ধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?

মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা অনলাইনে জোম্যাটো অ্যাপসে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব মুসলিম এক ডেলিভারি বয়কে দিয়েছিল জোম্যাটো।

এরপর অমিত শুক্লা টুইটারে লেখেন, হিন্দু রাইডার না দেয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। তারা অস্বীকার করায় রিফান্ডও চাইনি।

এরপরই ওই গ্রাহককে জোম্যাটো জানায়, খাবারের কোনো ধর্ম নেই। এটাই ধর্ম। এ ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায়।

টলিপাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখ্যোপাধ্যায়। এক্ষেত্রেও অমিতা শুক্লাকে একহাত নিতে ছাড়েননি। নেটিজেনরাও এগিয়ে এসেছেন স্বস্তিকার সমর্থনে।

অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার এই প্রতিবাদের প্রশংসা করেছেন। অমিত শুক্লা নামে ওই ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে সরবও হয়েছে নেটিজেনদের একাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com