সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

রাজধানীর মিরপুরে ‘কিশোর গ্যাং’র ২৪ সদস্য আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: মিরপুর থেকে ড্যান্ডি সেবনরত অবস্থায় কিশোর গ্যাং-এর ২৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। শনিবার দুপুরে মিরপুর-১, শাহআলী মাজার রোডসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৯ জনকে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। আর অপর ৫ জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ।

ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল কিশোর গ্যাং-এর ওই সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে আমরা নজরদারিতে রেখেছিলাম। শনিবার দুপুরে অভিযান চালিয়ে ড্যান্ডি সেবনরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোট ছোট ব্লেড পাওয়া যায়। ব্লেড দিয়ে তারা রাতে নির্ঝন স্থানে পথচারী ও যাত্রীদের কাছ থেকে চুরি, ছিনতাই করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক। তারা ড্যান্ডি ছাড়াও গাঁজাসহ বিভিন্ন মাদকসেবন করত। এ ছাড়া আটকরা সবাই সংঘবদ্ধ হয়ে চুরি, ছিনতাই করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ১৯ জনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয় ও পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com