রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ব্যর্থতার জন্য লম্বা বিশ্রাম চেয়ে বিসিবির নিকট তামিমের চিঠি

ব্যর্থতার জন্য লম্বা বিশ্রাম চেয়ে বিসিবির নিকট তামিমের চিঠি

ক্রীড়া ডেস্ক: সময়টা একে বারেই ভালো যাচ্ছে না টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপ আসরে ৯ ম্যাচে করেছিলেন মোটে ২৩৫ রান। বিশ্বকাপের পর শ্রীলংকা সফরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তিনি।কিন্তু এ সফরেও নিজের নামের প্রতি  সুবিচার করতে পারেননি তামিম।

এমন পারফম্যান্সে হতাশ  তামিম নিজেই। তাই ক্রিকেট থেকে সাময়িক বিরতি চেয়েছেন এই বা-হাতি ব্যাটসম্যান। এই ছুটি নিশ্চিত হলে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম ইকবাল।

তবে, সব কিছু ঠিক থাকলে নভেম্বরে ভারত সফরের ফেরার পরিকল্পনা আছে তামিম ইকবালের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com