রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন সাব্বির

প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন সাব্বির

ক্রীড়া ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান নিজের বিয়ের নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুক্রবার সন্ধ্যায় সাব্বির রহমান তার বাবা-মাকে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের দাওয়াত কার্ড তুলে দেন। এ সময় আমন্ত্রণপত্র গ্রহণ করে নতুন দাম্পত্য জীবনের জন্য সাব্বির রহমানকে অগ্রিম অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে একের পর এক বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় ছিলেন সাব্বির রহমানও। গত মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন তিনি। অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মার্চে বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আকদ হয়েছিল সাব্বির-অর্পার।

এদিকে আজ শনিবার ১৭ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির-অর্পার বিবাহ অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মধ্যে বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির রহমান। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com