মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সেক্রেটারী সহ দুইজন আহত; আটক-১

প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সেক্রেটারী সহ দুইজন আহত; আটক-১

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি 
প্রতিবেশি মাদকাসক্ত যুবকের হামলায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সেক্রেটারী ও এনটিভির জেলা প্রতিনিধি লুঃফর রহমান মিঠু(৪৩) গুরুতর আহত হয়েছেন।এসময় তাকে বাঁচাতে গিয়ে সাদেকুল ইসলাম সাদেক (৪২) নামে তার এক বন্ধুও জখম হন।

রবিবার (১৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে শহরের বাজারপাড়া এলাকায় প্রেসক্লাব সেক্রেটারীর নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান (পিপিএম-সেবা)।

এ ঘটনায় পুলিশ শহরের হলপাড়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের মাদকাসক্ত ছেলে আবু সাঈদ বাপ্পিকে (৪৭) আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক লুৎফর রহমান মিঠু বলেন, দুপুরে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু সাদেকুল ইসলাম সাদেককে নিয়ে বাড়িতে ফিরছিলাম। এসময় বাড়ির দরজার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে ও মাদকাসক্ত যুবক আবু সাঈদ বাপ্পি আকষ্মিকভাবে ধারালো চাপাতি নিয়ে আমার উপর হামলা চালায়। তাকে প্রতিরোধ করতে গেলে সে আমার কপালে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে। এসময় বন্ধু সাদেক বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করে বখাটে বাপ্পি।

পরে স্থানীয় লোকজন সাংবাদিক মিঠু ও তার বন্ধু সাদেককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক মো: শিহাব বলেন, আহত সাংবাদিক মিঠুর কপালের ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে ও তার বন্ধু সাদেকের হাতে আঙ্গুলে ৩টি সেলাই দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান মিঠুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জনার্দন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুলসহ জেলার সকল সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com