শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
মায়ের কারণে পতিতাবৃত্তিতে কিশোরী, গ্রেফতার ৫

মায়ের কারণে পতিতাবৃত্তিতে কিশোরী, গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক: নিজের মা পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন কিশোরী মেয়েকে। শুধু মা নয়, ভাই আর স্বামীও তাকে জোর করে এই পথে নামিয়েছেন। দিনের পর দিন স্বামীর কাছে ধর্ষিত হয়েছেন এমনকি সাহায্য চাইতে গিয়ে ভাইয়ের কাছেও ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। এমন অমানবিক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাই শহরে।

এদিকে, জোর করে ওই কিশোরীকে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার মুম্বাই পুলিশ জানায়, ২০১৮ সালের এপ্রিলে ওই কিশোরীকে জোর করে বিয়ে দেয় তার পরিবার। যদিও সে সময় ওই কিশোরী প্রাপ্তবয়স্ক ছিল না। কিশোরীকে জোর করে যৌন সম্পর্ক করতে বাধ্য করত তার স্বামী। সে রাজি না হলে তাকে মারধরও করা হতো। এমন ঘটনা চলতে থাকলে ওই কিশোরী স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে আসে।

এর কয়েক মাস পরে ওই কিশোরীকে তার মা পতিতাবৃত্তিতে বাধ্য করেন। শনিবার রাতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী। নিজের সঙ্গে ঘটে যাওয়া পাশবিক ঘটনার বর্ণনা দিয়েছে সে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com