শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
আশুলিয়ায় নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভিশন বাংলা ডেস্ক: সাভারের আশুলিয়ায় এক নবজাতেকর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গাজিরচটের বটতলা এলাকার একটি শাখা সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে বটতলা এলাকার শাখা সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে কেউ মরদেহটি ফেলে রেখে গেছে। কে বা কারা এই নবজাতককে ফেলে রেখে গেছে সে ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে তা সনাক্তের চেষ্টা চলছে।

এব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কমর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com