মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
ডিমলায় মাছের পোনা অবমুক্তকরণ

ডিমলায় মাছের পোনা অবমুক্তকরণ

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর ডিমলায় ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রতি কেজি ১’শত ২৯ টাকা দরে, ১ লক্ষ টাকা মূল্যের ৭৮১.২৫ কেজি, পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২০-আগস্ট) সকাল ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে পরে বিভিন্ন জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা মৎস্য অফিসার মোছা: শামীমা আক্তার এর পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার, নীলফামারী জেলা মৎস্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার তৌকির আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শহীদুল ইসলাম, উপজেলা উন্নয়ন পরিচালন প্রকল্পের সহায়ক বিভা রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, মৎস্যজীবিগণ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com