শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
গুলিবিদ্ধ অবস্থায় স্কুলছাত্রীকে ধর্ষণকারী গ্রেফতার

গুলিবিদ্ধ অবস্থায় স্কুলছাত্রীকে ধর্ষণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সদর উপজেলায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার খাজুরা গ্রামের জোয়ারদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঈদের দিন রাতে খাজুরা গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় প্রধান আসামি করা হয় বাদশাকে।

ওসি আরো জানায়, বাদশা এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে খাজুরা গ্রামের জোয়ারদারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছোরা হাতে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন বাদশা। এ সময় পুলিশ গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হন বাদশা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি মিজানুর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com