মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
আগৈলঝাড়ায় ২১আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আগৈলঝাড়ায় ২১আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আগৈলঝাড়া প্রতিনিধি: বর্বোরোচিত ২১আগষ্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন, পুস্পস্তবক অর্পণ, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কামার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন। তিনি বক্তব্যে ২১আগষ্ট ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে ওই সময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

র‌্যালীতে  অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, আ’লীগ সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, কাজী আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতাও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন সহ সহস্রাধিক নেতাকর্মীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com