মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
মাগুরায় ছেলেকে কোপালেন মা

মাগুরায় ছেলেকে কোপালেন মা

মাগুরা জেলা-যুগান্তর

ভিশন বাংলা ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে গতকাল বুধবার মানসিক ভারসাম্যহীন এক মা ধারালো বঁটি দিয়ে তাঁর কিশোর ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।

গুরুতর জখম অবস্থায় শাকিল হোসেন (১৩) নামের ওই কিশোরকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা ২৫০ শয্যার ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মলিনা বেগমকে শ্রীপুর থানায় আনা হয়েছে। মলিনা বেগমের কথাবার্তা অসংলগ্ন। তাঁর স্বামী মন্নু মিয়া ও প্রতিবেশীদের দেওয়া তথ্য মতে, সে মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে মলিনা বেগম নিজে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com