মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

ভিশন বাংলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

সুজন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। আজ (৩১ আগস্ট) কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।

গানটির কথাগুলো এমন—বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে।

নচিকেতা বলেন, ‌‘বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে সত্যিই ভালো লাগছে। তার মতো এত বড় নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। তার ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরও বেশি আগ্রহী হয়।’

সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে প্রকাশ হবে। এতে আরও কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com