সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পচা টমেটো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন

পচা টমেটো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন স্থানে অপছন্দের কারো গায়ে পচা টমেটো কিংবা পচা ডিম ছুড়ে মারার নজির রয়েছে। অথচ পচা টমেটো কাজে লাগিয়ে বিদ্যুৎ আবিষ্কার করলেন ভারতীয় বংশোদ্ভূত দুই গবেষক নমিতা শ্রেষ্ঠা এবং ভেঙ্কটরমন গাধামশেঠি।

জানা গেছে, তাদের সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী অ্যালেক্স ফগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে তাদের গবেষণাপত্র।

নমিতা এবং ভেঙ্কট জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রতি বছর প্রচুর পরিমাণ টমেটো নষ্ট হয়ে যায়। সেখান থেকেই তারা ভাবলেন, যদি এই টমেটোকে কোনোভাবে কাজে লাগানো যায়। এরপরই তারা গবেষণা শুরু করেন এবং দেখেন যে, পচা টমেটোর মধ্যে যদি মাইক্রোবিয়াল ইলেকট্রোকেমিক্যাল ব্যবহার করা যায়, তাহলে সেখান থেকে শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করা যায়।

গবেষণায় দেখানো হয় প্রতি ১০ মিলিগ্রাম টমেটো থেকে ০.৩ ওয়াট বিদ্যুৎ তৈরি সম্ভব। গবেষণা চালিয়ে গেলে ভবিষ্যতে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে দাবি ওই গবেষকদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com