মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডাকসুর জিএস পদ থেকে পদত্যাগ করবো না: রাব্বানী

ডাকসুর জিএস পদ থেকে পদত্যাগ করবো না: রাব্বানী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদ থেকে পদত্যাগ করবেন না ছাত্রলীগের সদ্য পদচ্যুত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ঢাবি সিনেট থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পদত্যাগের পর তিনিও পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, তাহলে কেন ডাকসুর জিএস পদ থেকে পদত্যাগ করব’।

তিনি বলেন, ‘সবাই সবার ভুল বুঝবেন একদিন’।

রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাস। সেখানে শ শ কোটি টাকার কাজ হলো, এখানে কোনো ইনভলবমেন্ট ছিলো না আমাদের। কেউ আমাদের নামে কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা চাঁদাবাজি করতে গিয়েছি। এটা কী সত্য?’

রাব্বানী আরো বলেন, ‘আজকে একটি টেলিফোন রেকর্ড ভাইরাল হয়েছে। কই সেখানে এ ধরনের কোনো অভিযোগ আসেনি’।

ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘জাহাঙ্গীরনগরের ভিসি ম্যামও আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির কোনো অভিযোগ করেননি’।

আমি চাঁদা চাইলে ভিসি ম্যামের কাছে কেন চাইবো? চাঁদা দাবি করলে তো ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে দাবি করব। কই কোনো ঠিকাদার প্রতিষ্ঠান তো এ অভিযোগ আনেননি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেছেন, ‘বুকে হাত দিয়ে বলতে পারি গর্হিত কোনো অপরাধ করিনি।’স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com