রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

আ.লীগ নেতার ৫ ভল্টে ৫ কোটি টাকা, ৭৩০ ভরি স্বর্ণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক পাঁচটি ভল্টের সন্ধান মিলেছে অভিযানে। ভল্টগুলো থেকে মোট ৫ কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণ জব্দ করেছে র‌্যাব-৩।

অভিযান শেষে ভল্টের টাকা গণনার পর মঙ্গলবার বিকেলে এতথ্য জানানো হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, পাঁচটি ভল্ট ভাড়া নিয়ে অবৈধ ক্যাসিনোর টাকা রাখেন এনামুল- এমন গোয়েন্দা খবরের ভিত্তিতে সোমবার রাত থেকে রাজধানীর মুরগিটোলায় এনামুলের বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। এ সময় ওই বাড়িতে তিনটি ভল্টে এক কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণ পাওয়া যায়।

এরপর রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে বাকি দু’টি ভল্ট উদ্ধার করা হয়। এরমধ্যে একটি ভল্ট পাওয়া যায় এনামুল হকের কর্মচারী মোহাম্মদ আবুল কালামের বাসায়।সেখান থেকে উদ্ধার করা হয় ২ কোটি টাকা। আরেকটি ভল্টের সন্ধান মেলে এনামুল হকের এক বন্ধুর বাসায়।সেখানেও মেলে ২ কোটি টাকা। ৫টি ভল্টের মধ্যে পাওয়া গেছে ৫ কোটি ৫ লাখ টাকা।

এদিকে, অভিযানের সপ্তাহখানেক আগেই পালিয়েছেন এনামুল। বাড়ির অন্যদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানতে পেরেছে এনামুল সপ্তাহখানেক আগে থাইল্যান্ডে পালিয়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com