সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

ভ্যাট নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

আবারো অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় সীমা বাড়ানো হয়েছে। এবারে অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ দেশের বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের অনুরোধে তাদের সমস্যা বিবেচনা করে অনলাইনে ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধনের সময় সীমা আগামী ৩০ নভেম্বরের পর্যন্ত বাড়ানো হয়েছে। করদাতাদের নিবিঘ্নে মাসিক রিটার্ন দাখিল, আমদানি-রপ্তানি ও টেন্ডারসহ অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সময় সীমার মধ্যে অন লাইনে (www.vat.gov.bd) ভ্যাট নিবন্ধন গ্রহণের জন্য অনুরোধ করা হল।

বিজ্ঞাপ্ততে ভ্যাট সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ১৬৫৫৫ নম্বরে কল করার জন্য বলা হয়েছে।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক মূশফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ৩১ অক্টোবর অনলাইনে ভ্যাট নিবন্ধন নেয়ার শেষ সময় ছিল। ব্যবসাযীদের অনুরোধে এ সময় বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। আশা করি এ সময়ের মধ্যে সকলে নিবন্ধন শেষ করবেন।

তিনি বলেন, আজ পর্যন্ত অন লাইনে ভ্যাট নিবন্ধন করেছে প্রায় ৭০ হাজার। সম্প্রতি এনবিআরের প্রধান কার্যালয় থেকে মাঠ পর্যায়ের দপ্তরে নির্ধারেত সময়ের মধ্যে অন লাইনে ভ্যাট নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল না করলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com