সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দূষণের জেরে দেবতাদের মুখেও মাস্ক

দূষণের জেরে দেবতাদের মুখেও মাস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকায় দূষণের জেরে হাঁসফাঁস করছেন দেবতারা। এতটাই পরিস্থিতি খারাপ যে, গঙ্গার তীরে নির্মল বাতাসের শহর বারাণসীতে এবার মাস্কে ঢাকল দেব মূর্তির মুখ।

কালীপূজার পর থেকেই বায়ু দূষণে নাজেহাল নয়াদিল্লি। দূষণের জেরে দিল্লির আকাশ-বাতাস ধোঁয়ায় ঢেকে গেছে। রাস্তায় বের হতে হলে মুখে মাস্ক পরে  হচ্ছে দিল্লির বাসিন্দাদের।

সুস্থ থাকতে সাধারণ মানুষের মুখে মাস্ক থাকাটাই স্বাভাবিক ব্যাপার। তবে দেবতাদের মুখেও মাস্ক পরতে দেখে অবাক হচ্ছেন অনেকেই। দিল্লি থেকে অনেক দূরে থেকেও দূষণের গ্রাসে দেবতারা! বারাণসীতে তাদের মূর্তির মুখে জড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্টি পলিউশন মাস্ক। বারাণসীতে দূর্গা ও কালী মূর্তির মুখে পরানো হয়েছে দূষণ নিরোধক মাস্ক।

শহরের ভিতরে রয়েছে বিখ্যাত শিব-পার্বতী মন্দির। সেখানে শিব পার্বতী ছাড়া দেবতাদের মধ্যে রয়েছে কালী, দুর্গা এবং সাঁইবাবা। মন্দিরের ভিতরে সব দেব-দেবীর মুখেই মাস্ক পরানো হয়েছে।

অথচ বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি। এখান থেকেই থেকেই তিনি পরপর দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন। সেখানেও দূষণ কতটা তার ইঙ্গিত দিচ্ছে দেবতাদের মূর্তিতে মাস্ক পরিয়ে দেওয়ার ঘটনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com